Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মণিরামপুরে ঈদ পুনর্মিলনী ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান

এখন সময়: বৃহস্পতিবার, ১১ জুন , ২০২৬, ১১:১৮:৪২ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোরের মণিরামপুর উপজেলার শ্যামকুড় মাঝেপাড়া নূরানী মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানটি উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন সাতক্ষীরার সুপরিচিত ব্যক্তিত্ব মেহেদী হাসান বিল্লু ও তাঁর সহপাঠীবৃন্দ। তাঁদের উপস্থিতি অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। এ সময় ইসলামি সংগীত পরিবেশন করে একতা শিল্পী গোষ্ঠী। পাশাপাশি স্থানীয় শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনায় উপস্থিত দর্শক-শ্রোতারা মুগ্ধ হন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী আনিছুর রহমান লিটন, বিশিষ্ট সমাজসেবক হাবিবুর রহমান শেখ, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম, বিশিষ্ট সমাজসেবক শহিদুল ইসলাম শহিদ, প্রবাসী হারুন অর রশিদ, আল আমিন হোসেন এবং শিল্পী সাব্বির হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন মোহাইমিনুর রহমান, মুস্তাফিজুর রহমান মিঠু, বাবুল আক্তার, আসাদুজ্জামান আসাদ, আহাদ আলী, আলমগীর হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও ঘের ব্যবসায়ী শিহাবুদ্দীন। সভাপতির বক্তব্যে তিনি সামাজিক সম্প্রীতি, নৈতিক শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “সমাজে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠায় এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।” বক্তারা বলেন, ঈদ পুনর্মিলনী ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো আয়োজন মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি, ইসলামী সংস্কৃতির বিকাশ এবং তরুণ প্রজন্মকে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ করতে সহায়ক ভূমিকা রাখে। স্থানীয় বাসিন্দাদের মতে, এ ধরনের সামাজিক ও ধর্মীয় আয়োজন এলাকার মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। অনুষ্ঠানের সফল আয়োজন ও প্রাণবন্ত পরিবেশে সন্তোষ প্রকাশ করেন উপস্থিত অতিথি ও এলাকাবাসী।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)