Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

রোহিতার হযরতকে কুপিয়ে হত্যা চেষ্টায় আদালতে মামলা, আসামি ৬

এখন সময়: বৃহস্পতিবার, ১১ জুন , ২০২৬, ১১:১৭:০৩ পিএম

নিজস্ব প্রতিবেদক : জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মণিরামপুরের রোহিতা গ্রামের হযরত আলীকে কুপিয়ে হত্যাচেষ্টা, টাকা ও মালামাল লুটপাটের অভিযোগে ৬ জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার ভুক্তভোগী হযরত আলী বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবা শারমিন অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন মণিরামপুর থানার ওসিকে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদির আইনজীবী শেখ তাজ হোসেন তাজু।
আসামিরা হলো-রোহিতা গ্রামের শেখপাড়ার মৃত শেখ আইয়ান উদ্দিনের চার ছেলে জাহিদুল ইসলাম জয়েদ, সাজ্জাদ হোসেন, অহেদ আলী, সোহেদ আলী, জাহিদুল ইসলাম জয়েদের স্ত্রী শারমিন বেগম ও জামালপুর গ্রামের মৃত মোমিন উদ্দিনের ছেলে নুর নবী।
মামলার অভিযোগে জানা গেছে , আসামিদের সাথে হযরত আলীর দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। গত ২০ মে দুপুরে আসামিরা হযরত আলীর বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারিরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যার চেষ্টা করে। বাড়ির লোকজন তাকে উদ্ধার করতে গেলে তাদেরও মারপিট করে জখম করা হয়। কেড়ে নেয়া হয় হযরত আলীর কাছে থাকা ৩ লাখ ৫৫ হাজার টাকা। চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে হামলাকারীরা চলে যায়। আহতদের উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় মণিরামপুর থানায় অভিযোগ দিলে কর্তৃপক্ষ গ্রহণ না করায় তিনি আদালতে মামলা করেছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)