Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ফকিরহাটে ৪ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

এখন সময়: শুক্রবার, ১২ জুন , ২০২৬, ১২:৩৮:৩০ পিএম

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উপজেলার পিলজংগ ইউনিয়নে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া মোজাহিদ শেখ (৪০) একই গ্রামের মৃত গাউস শেখের ছেলে। বৃহস্পতিবার রাতে স্থানীয়দের সহায়তায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। সে পেশায় একজন রাজমিস্ত্রি। শুক্রবার (৫ জুন) দুপুরে অভিযুক্তকে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে। মামলার বরাত দিয়ে পুলিশ জানান, ওই শিশু স্থানীয় একটি গণশিক্ষা বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত প্রতিবেশী হওয়ার সুবাদে প্রায়ই শিশুটিকে বিভিন্ন খাবার কিনে দিতেন। শিশুটি অভিযুক্তকে চাচা বলে ডাকতেন। গত ৩ জুন দুপুরে অভিযুক্ত ওই ব্যক্তি শিশুটিকে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করানোর জন্য নিয়ে যান। সেখানে শিশুটিকে যৌন নির্যাতন চালানো হয়। পরে বাড়ি ফিরে শিশুটি শারীরিক যন্ত্রণা অনুভব করে। শিশুটি তার মায়ের কাছে অসুস্থতার কথা জানালে বিষয়টি প্রকাশ পায়। পরিবার সূত্রে জানা গেছে, ভিকটিমের পিতা একজন দরিদ্র দিনমজুর। সে কাজের সন্ধানে বাইরে থাকায় ও মা ঘরের কাজে ব্যস্ত থাকার সুবাদে অভিযুক্ত মোজাহিদ শেখ শিশুটিকে প্রায়ই ঘুরতে নিয়ে যেত। এর আগে শিশুটির কিছু কথাবার্তায় অভিযুক্তের বিষয়ে সন্দেহের সৃষ্টি হলেও বিষয়টি গুরুত্ব দেয়নি। সর্বশেষ শিশুটির অসুস্থতার পর পরিবারের সদস্যরা ধর্ষনের বিষয়ে বুঝতে পারেন। বিষয়টি জানাজানি হলে বৃহস্পতিবার (৪ জুন) রাতে বৈলতলী গ্রামের একটি চায়ের দোকানের সামনে থেকে স্থানীয় লোকজন অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করে। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। ভুক্তভোগী শিশুর বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তধিন রয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)