Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সাংবাদিক রহিম রানার চিকিৎসায় সহায়তার আবেদন

এখন সময়: বৃহস্পতিবার, ১১ জুন , ২০২৬, ১১:১৬:১৫ পিএম

নিজস্ব প্রতিবেদক : সাংবাদিক জেমস আব্দুর রহিম রানা সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (নিটোর) চিকিৎসাধীন রয়েছেন। তার দীর্ঘমেয়াদি চিকিৎসা ও পুনর্বাসনের ব্যয় নির্বাহে পরিবার আর্থিক সংকটে পড়ায় সমাজের বিত্তবান, মানবিক ও সহৃদয় ব্যক্তিদের কাছে সহযোগিতার আবেদন জানানো হয়েছে। জেমস আব্দুর রহিম রানা বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত। জেমস আব্দুর রহিম রানা জানান, দুর্ঘটনার পর চিকিৎসা, অস্ত্রোপচার, ওষুধ, পরীক্ষা-নিরীক্ষা এবং হাসপাতাল-সংশ্লিষ্ট বিভিন্ন ব্যয়ে ইতোমধ্যে দুই লক্ষাধিক টাকা ব্যয় হয়েছে। চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখতে আরও বিপুল অর্থের প্রয়োজন। সীমিত আয়ের পরিবারের পক্ষে এই ব্যয় বহন করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। মানবিক বিবেচনায় তার চিকিৎসা সহায়তায় এগিয়ে আসার জন্য সমাজের হৃদয়বান মানুষদের প্রতি আবেদন জানিয়েছেন। দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন তিনি। চিকিৎসা সহায়তায় সহযোগিতা করতে আগ্রহীরা নিম্নোক্ত নম্বরে যোগাযোগ বা আর্থিক সহায়তা পাঠাতে পারবেন। বিকাশ (পার্সোনাল) : ০১৩০০৮৩২৮৬৮ নগদ (পার্সোনাল) : ০১৪০০৯৩৫৫৪০ ব্যাংক হিসাব : অ্যাকাউন্টের নাম : জেমস আব্দুর রহিম রানা অ্যাকাউন্ট নম্বর : ১৬৩১০১০১৯৫৮৯১ ব্যাংক: ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড শাখা: যশোর শাখা, বাংলাদেশ উল্লেখ্য, পবিত্র ঈদুল আজহার আগের দিন সন্ধ্যায় যশোরের কেশবপুর উপজেলার ভেরচি বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন সাংবাদিক জেমস আব্দুর রহিম রানা। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (নিটোর) ভর্তি করা হয়। তিনি হাসপাতালের গ্রীন ২ ইউনিটের ইএফ ওয়ার্ডের (তৃতীয় তলা) ২৮ নম্বর বেডে প্রফেসর ডাক্তার মিজানুর রহমানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)