Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা

এখন সময়: বৃহস্পতিবার, ১১ জুন , ২০২৬, ১১:১৬:৩৩ পিএম

বিল্লাল হোসেন: যশোরের মনিরামপুরে ইমামুল হোসেন (৫০) নামে এক রাজমিস্ত্রী খুন হয়েছেন ৷ নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করার জেরে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। সোমবার (৮ জুন) রাত ৯ টার দিকে উপজেলার রোহিতা ইউনিয়নের স্মরণপুর গ্রামের আব্দুল মতিনের দোকানের পিছনে এ ঘটনাটি ঘটে। নিহত ইমামুল ঝিকরগাছা উপজেলার ফারাসাতপুর গ্রামের মৃত রহিম সর্দারের ছেলে। তার মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। নিহতের ভাগ্নে সাদ্দাম হোসেন জানান, ইমামুলের নাতনি সুমাইয়াকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল ফারাসাতপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে রাব্বি। গত বৃহস্পতিবার তাকে প্রকাশ্যে ধর্ষণের হুমকি দেয়া হয়। এ ঘটনার প্রতিবাদ করলে বাপ্পি ও তার পক্ষের লোকজন ইমামুলের ওপর ক্ষুব্ধ হয়। সোমবার রাত ৯ টার দিকে রোহিতার স্মরণপুর গ্রামের আব্দুল মতিনের দোকানের পিছনে একা পেয়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে রাব্বি, রবিউল, হুসাইন, মেহেদীসহ কয়েকজন দুর্বৃত্ত। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, ইমামুলকে রাত ১০ টা ৪৫ মিনিটের দিকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। ইমামুলের মরদেহ মর্গে রাখা আছে। মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ জানান, নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় দুর্বৃত্তরা ইমামুলকে কুপিয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। ঘটনার সাথে জড়িতদের আটকে অভিযান চলছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)