Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান আব্দুস ছালামের যোগদান

এখন সময়: বৃহস্পতিবার, ১১ জুন , ২০২৬, ১১:৪১:১৪ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোর শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন প্রফেসর ফারুখে আযম মু আব্দুস ছালাম। বৃহস্পতিবার দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করলে বিদায়ী চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মাৎ আসমা বেগম তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন। সেই সাথে তিনিসহ অফিসের কর্মকর্তাদের পক্ষ থেকে নতুন চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
নতুন চেয়ারম্যানের যোগদান উপলক্ষ্যে অফিসের অডিটোরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে নবাগত চেয়ারম্যান প্রফেসর ফারুখে আযম মু আব্দুস ছালাম বলেন- চেয়ারম্যান হিসেবে যথাযথভাবে দায়িত্ব পালন করবো। সেবা নিতে আসা শিক্ষক শিক্ষার্থীদের দুর্ভোগসহ সকল অনিয়ম দুর করা হবে। অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের কোনো দায়িত্ব অবহেলা মেনে নেয়া হবে না।


বোর্ডের সচিব প্রফেসর এসএম মাহাবুবুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদায়ী চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মাৎ আসমা বেগম, অনুষ্ঠানের আহবায়ক পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন, মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম রব্বানী, মাগুরার হোসেন শহীদ সরোওয়ার্দী কলেজের অধ্যক্ষ আলফাজ উদ্দীন, খুলনা সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজের সহকারী অধ্যাপক আবুল বাশার, দর্শনা কলেজের সহকারী অধ্যাপক আব্দুল মান্নান, শিক্ষা বোর্ড কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি জাকির হোসেন, কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান, শ্রমিক দল বোর্ড অফিস শাখার সাধারণ সম্পাদক মোমিন উদ্দীন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. কামরুজ্জামান।
সংবর্ধনা অনুষ্ঠানে নবাগত চেয়ারম্যানকে যশোর সরকারি এমএম কলেজ, খুলনা হাজী মোহাম্মদ মহসিন কলেজ, কপিল মনি কলেজ ও মাগুরার হোসেন শহীদ সরোওয়ার্দী কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এর আগে বোর্ডের নবাগত চেয়ারম্যান প্রফেসর ফারুখে আযম মু আব্দুস ছালাম খুলনার হাজী মোহাম্মদ মহসিন কলেজের অধ্যক্ষ পদে কর্মরত ছিলেন।
বিদায়ী চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মাৎ আসমা বেগমকে ঢাকার তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক পদে সংযুক্ত করা হয়েছে বলে তিনি জানান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)