Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট

বিভাগীয় পর্যায়ের সেমিফাইনালে যশোর সম্মিলনী ইনস্টিটিউশন

এখন সময়: বৃহস্পতিবার, ১১ জুন , ২০২৬, ১১:৩৬:৪৮ পিএম

ক্রীড়া প্রতিবেদক : প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে খুলনা বিভাগীয় পর্যায়ের খেলায় টানা দ্বিতীয় জয় পেয়েছে যশোরের সম্মিলনী ইনস্টিটিউশন। এ জয়ে প্রতিযোগিতার সেমিফাইনালে জায়গা করে নিলো যশোরের প্রাচীন বিদ্যাপীঠটি। বৃহস্পতিবার সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সম্মিলনী ইনস্টিটিউশন ৩ উইকেটের ব্যবধানে পরাজিত করে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়কে। এর আগে গত ৮ জুন সম্মিলনী ইনস্টিটিউশন নিজেদের প্রথম খেলায় মেহেরপুরের জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের বিপক্ষে ৬১ রানের বড় ব্যবধানে জয় পেয়েছিলো। সম্মিলনী ইনস্টিটিউশন আগামীকাল ১৩ জুন একই ভেন্যুতে প্রতিযোগিতার সেমিফিাইনালে মুখোমুখি হবে স্বাগতিক সাতক্ষীরা সারকারি উচ্চ বিদ্যালয়ের সাথে। গতকালকের ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়। ৩৩ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ৯৫ রান করে তারা। এ রানের মধ্যে তাহমিদ আপন ১৭, সোহেব হোসেন ১৩ ও ইমাম হাসান ১২ রান করেন। অতিরিক্ত থেকে আসে ২৩ রান। সম্মিলনী ইনস্টিটিউশনের আল জান্নাত জিহাদ ৭ রানে ও আফিফ হাসান ২৫ রানে উভয়ে ৩ টি উইকেট পান। জবাবে, ২৩ ওভার ৪ বলে ৩ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে সম্মিলনী ইনস্টিটিউশন। এ রানের মধ্যে আর্থ খাঁ সীমান্ত ২০, আফিপ হাসান লিখন অপরাজিত ১৭ ও জান্নাত জীহাদ ১৬ রান করেন। অতিরিক্ত থেকে আসে ৩২ রান। মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের তানভীর আহমেদ ২০ রানে ২ টি উইকেট পান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)