Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

৫ বছর ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস পাবেন নড়াইলের কাশিপুর ইউনিয়নবাসী

এখন সময়: বুধবার, ১৭ জুন , ২০২৬, ০৩:৩৩:১৪ পিএম

ফরহাদ খান, নড়াইল : ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’-এই চিরন্তন বাণীর জীবন্ত উদাহরণ হলেন নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নবাসী। এলাকার গরিব ও অসহায়সহ সুবিধাবঞ্চিত মানুষের জন্য পাঁচ বছর ফ্রি অ্যাম্বুলেন্স (বিনামূল্য) সার্ভিস চালু করলেন কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামের ব্যবসায়ী আতিকুল ইসলাম। এমন ব্যতিক্রমী উদ্যোগে খুশি ইউনিয়নবাসী। শনিবার (১৩ জুন) দুপুরে কাশিপুর ইউনিয়নের এড়েন্দা হাট চত্বরে ফিতা কেটে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন করে তরুণ উদ্যোক্তা আতিকুল ইসলাম বলেন, এই সার্ভিসের (ফ্রি অ্যাম্বুলেন্স) পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসক এনে দ্রুতই এলাকায় বিনামূল্যে স্বাস্থ্যসেবার আয়োজন করব। এর আগে ঈদুল আযহার সময় ইউনিয়নের সুবিধাবঞ্চিত ৪০০ মানুষের মাঝে ১০ কেজি করে চাল, তেল, সেমাইসহ বিভিন্ন উপকরণ বিতরণ করেছি। এলাকার সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই আমার ভালোলাগা ও ভালোবাসা। উদ্বোধন উপলক্ষে কাশিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ, বোর্ড স্থাপনসহ অ্যাম্বুলেন্সযোগে প্রচারণাও করা হয়েছে। এছাড়া দু’টি হটলাইন নাম্বার-০১৩৩১-৫০১০৭৮ এবং ০১৯৭৪-৪১৫৫৭৪ চালু করা হয়েছে। ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিসের মাধ্যমে নড়াইলের কাশিপুর ইউনিয়নের সব গ্রামের মানুষ রোগী নিয়ে ঢাকা, যশোর, খুলনা, নড়াইলসহ দেশের যে কোনো সরকারি-বেসরকারি হাসপাতালে যেতে পারবেন। আবার হাসপাতাল থেকে রোগী নিয়ে আসতে পারবেন বিনামূল্যে। গিলাতলা গ্রামের মতিয়ার রহমান মোল্যা, ইয়াসিন মোল্যা, পদ্মবিলা গ্রামের আব্দুল কাদের এবং কাশিপুর গ্রামের শহিদুল্লাহসহ ইউনিয়নবাসী জানান, এমন ব্যতিক্রমী উদ্যোগ আগে কখনো দেখেননি তারা। এতে সবার মাঝে দারুণ সাড়া পড়েছে। অসুস্থতার সময়ে বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা সত্যিকার অর্থে পরম পাওয়া। এতে অসহায় রোগীরা উপকৃত হবেন। এদিকে, শনিবার (১৩ জুন) দুপুরে আনুষ্ঠানিক উদ্বোধন হলেও দু’দিন আগে থেকেই এ কার্যক্রম শুরু হয়েছে। এ তথ্য জানিয়ে হিউম্যান রাইটস নড়াইল জেলা শাখার সহসভাপতি সোহেল রানা বলেন, গত শুক্রবার কাশিপুর যুবসংঘের আয়োজনে ব্রাজিল বনাম আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচে কিফায়েত নামে একজন খেলোয়াড়ের পা ভেঙে যায়। তাৎক্ষণিক লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে চিকিৎসকরা জানান, তাকে ঢাকায় নিতে হবে। এ সময় আমরা অ্যাম্বুলেন্সের জন্য দৌঁড়াদৌঁড়ি করি। এরপর আতিকুল ভাইয়ের বিনামূল্যের অ্যাম্বুলেন্স সেবার মাধ্যমে কিফায়েতকে ঢাকায় নেয়া হয়েছে। ইতোমধ্যে এ সেবা পেয়ে খুশি ইউনিয়নবাসী। এদিকে আতিকুল ইসলামের ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিসের প্রশংসা করে কাশিপুর ইউনিয়ন পরিবার-পরিকল্পনা পরিদর্শক মশিউর রহমানসহ বিভিন্ন পেশার মানুষ বলেন, অবশ্য এটি একটি প্রশংনীয় উদ্যোগে। মানুষ বিপদে পড়লে বা অসুস্থ হলে সবচেয়ে অসহায় বোধ করেন। এ মুহূর্তে এমন অ্যাম্বুলেন্স সেবা পেলে রোগীর পরিবার বিশ্বস্ত বা নির্ভরতার জায়গা খুঁজে পান। তাই আতিকুল ভাইয়ের মতো এমন মানবিক কাজে সমাজের অন্যান্য সামর্থ্যবানদেরও এগিয়ে আসা উচিত। এতে সরকারি স্বাস্থ্যসেবার পাশাপাশি বেসরকারি পর্যায়েও সুবিধাবঞ্চিত মানুষেরা উপকৃত হবেন। বিভিন্ন ধরণের সুযোগ-সুবিধা পাবেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)