Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর ২৫০ শয্যা হাসপাতাল থেকে দালাল সুমন আটক

এখন সময়: রবিবার, ১৪ জুন , ২০২৬, ০৮:১৯:২৬ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে এক দালাল আটক হয়েছে। রোববার (১৪ জুন) দুপুর দেড়টার দিকে হাসপাতালের আউটডোর থেকে তাকে আটক করা হয়। আটক সুমন দেবনাথ (২৫) যশোর শহরতলী বিরামপুর এলাকার বাবু দেবনাথের ছেলে। সূত্রে জানা যায়, সুমন দেবনাথ দীর্ঘদিন ধরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে যোগাযোগ করে নানা প্রলোভন দেখিয়ে বাইরে বিভিন্ন বেসরকারি ক্লিনিকে পাঠাতেন। এ সময় রোগীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। রোববার হাসপাতালে রোগীদের সঙ্গে প্রতারণার মাধ্যমে প্রাইভেট ক্লিনিকে নেয়ার চেষ্টাকালে পুলিশ সুমনকে আটক করে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)