মাগুরা প্রতিনিধি : বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে পণ্য বিক্রয়, উৎপাদিত খাদ্যপণ্যে দুধ এবং বাটার ব্যবহার না করেই উপাদান হিসেবে সেগুলো পণ্যের প্যাকেটে উল্লেখ করা হয়েছে যা মিথ্যা বিজ্ঞাপন ও ভোক্তাদের সাথে চরম প্রতারণা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ৫০ হাজার টাকা জরিমানা। রোববার (১৪ জুন) দুপুরে সদর উপজেলার ইছাখাদা ছোটব্রীজ ও বাটিকাডাংগা এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয় অভিযান পরিচালনা করে।
এসময় ইছাখাদা ছোট ব্রীজ এলাকায় মেসার্স ঢাকা মহানগর বেকারি নামক প্রতিষ্ঠানকে পূর্বে সতর্ক করা সত্ত্বেও বিএসটিআইয়ের লাইসেন্স ব্যতীত বিভিন্ন বেকারি পণ্য তৈরি করে অবৈধভাবে পণ্যের গায়ে ভুয়া বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে পণ্য বিক্রয়, উৎপাদিত খাদ্যপণ্যে দুধ এবং বাটার ব্যবহার না করেই উপাদান হিসেবে সেগুলো পণ্যের প্যাকেটে উল্লেখ করা হয়েছে যা মিথ্যা বিজ্ঞাপন ও ভোক্তাদের সাথে চরম প্রতারণা। এছাড়া অস্বাস্থ্যকরভাবে খাবার পণ্য তৈরি, কর্মচারীদের স্বাস্থ্যবিধি না মানা, কর্মচারীদের টয়লেটে হাত ধোয়ার হ্যান্ডওয়াশ না থাকা, খাবারে অননুমোদিত ফ্লেভার ব্যবহার ইত্যাদি অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৪৪ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে ১টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ অন্যান্য পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়।