Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর-বেনাপোল সড়কে প্রাইভেটকার থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ২

এখন সময়: মঙ্গলবার, ১৬ জুন , ২০২৬, ১২:১৮:১৩ এম

নিজস্ব প্রতিবেদক: যশোর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর যশোর-বেনাপোল সড়কে প্রাইভেটকার তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে। আটককৃতরা হলো, বেনাপোলের দৌলতপুর গ্রামের মধ্যপাড়ার মৃত নওশের আলী মোড়লের ছেলে বাবলুর রহমান (৫৫) ও বড়আচঁড়া গ্রামের মাঠপাড়ার আজগর আলীর ছেলে নুরুজ্জামান (৩৪)। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিদর্শক মদন মোহন সাহা জানান, সোমবার দুপুরে তাদের কাছে সংবাদ আসে বেনাপোলের দিকে একটি প্রাইভেটকার যশোর শহরের দিকে যাচ্ছে। সংবাদ পেয়ে তাদের একটি টিম ঝিকরগাছার বেনেয়ালী নামক স্থানে ব্যারিকেড দিয়ে থামায়। এরপর তারা টয়োটা কোম্পানির এক্স করোলা ব্র্যান্ডের প্রাইভেটকার তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। এই ঘটনায় ঝিকরগাছা থানায় একটি মামলা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)