Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মহেশপুরে দেড়শ’ বছরের পুরনো রাস্তা দখল করে কাঁটাতারের বেড়া, অবরুদ্ধ ২০০ পরিবার

এখন সময়: রবিবার, ২৮ জুন , ২০২৬, ১২:২৪:০১ পিএম

নিজস্ব প্রতিবেদক,মহেশপুর : ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিডনের পোড়াদহ গ্রামে দেড়শত বছরের পুরনো একটি চলাচলের রাস্তা জোরপূর্বক দখল করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। স্থানীয় প্রভাবশালী ওসমান গণী ও তার সহযোগীরা রাস্তার একাংশে সিমেন্টের খুঁটি ও কাঁটাতারের বেড়া দিয়ে যাতায়াত সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। এর ফলে ওই এলাকার অত্যন্ত ২০০টি পরিবার চার দিন ধরে কার্যত ঘরবন্দী অবস্থায় এক প্রকার অবরুদ্ধ ভাবে জীবনযাপন করছে। রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ায় এলাকায় চরম ক্ষোভ ও মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। গ্রামের কোমলমতি শিশুরা স্কুলে যেতে পারছে না, কৃষকেরা মাঠের ফসল ঘরে তুলতে পারছেন না। এমনকি দৈনন্দিন নামাজ পড়তে যাওয়া এবং গ্রামে কেউ মারা গেলে মরদেহ কবরস্থানে নিয়ে যাওয়ার মতো কোনো বিকল্প পথও অবশিষ্ট নেই। স্থানীয়রা জানান, নগরবর্নি ও পোড়াদহ গ্রামের সীমানায় অবস্থিত এই রাস্তটি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে পূর্বে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি আপোষনামা সম্পন্ন হয়েছিল। যেখানে উভয় পক্ষ আমিন (সার্ভেয়ার) দ্বারা মেপে রাস্তাটি ব্যবহারের অঙ্গীকার করেছিলেন। কিন্তু গত রোববার (১৩ জুন) দুপুরে প্রধান বিবাদী ওসমান আলী ও তার সহযোগীরা সেই আপোষনামা তোয়াক্কা না করে জোরপূর্বক সিমেন্টের খুঁটি ও কাটাতারের বেড়া দিয়ে রাস্তাটি সম্পুন্ন ভাবে বন্ধ করে দিয়েছেন। বাধা দিলে ভুক্তভোগীদের খুন-জখমের হুমকি দেয়া হয়। গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রফিক ক্ষোভ প্রকাশ করে বলেন আমাদের বাপ-দাদার আমল থেকে প্রায় ১৫০ বছর ধরে মানুষ এই রাস্তা ব্যবহার করছে। হঠাৎ করে ওসমান আলী ক্ষমতার দাপট দেখিয়ে একেবারে কাঁটাতারের বেড়া দিয়ে দিলেন। আমরা এখন ঘরের ভেতর বন্দী হয়ে আছি। আমাদের জরুরি চলাচলের সব পথ এখন বন্ধ। অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিবাদী ওসমান আলী বলেন, আমার নিজের কেনা জমি আমি আমিন দিয়ে মেপে বেড়া দিয়েছি। এতে দোষের কিছু নেই। আমি কারও জমিতে তো বেড়া দেইনি। মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাজ্জাদ হোসেন বলেন- সরকারি বা জনসাধারণের দীর্ঘদিনের চলাচলের রাস্তা এভাবে হুট করে বন্ধ করার কোনো সুযোগ নেই। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। দ্রুত তদন্ত করে রাস্তাটি দখলমুক্ত করতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মেহেদী হাসান জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। গ্রামীণ শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি গতভাবে ব্যবস্থা নেয়া হচ্ছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)