নিজস্ব প্রতিবেদক : জাতীয় দৈনিক বাংলাদেশ বুলেটিন-এর নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য র্যালি ও মিষ্টিমুখের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে এ উপলক্ষে শহরের প্রেসক্লাব যশোর চত্বরে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দুপুর ১২টার দিকে প্রেসক্লাব যশোরের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিভিল কোর্ট মোড় ঘুরে পুনরায় প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা বাংলাদেশ বুলেটিনের দীর্ঘায়ু, সাফল্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারাবাহিকতা কামনা করেন। যশোর জেলা প্রতিনিধি শহিদ জয়ের নেতৃত্বে আয়োজিত র্যালিতে সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এসএম ফরহাদ প্রমুখ। র্যালি শেষে প্রেসক্লাব যশোরের মিলনায়তনে এক সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় ও মিষ্টিমুখের আয়োজন করা হয়। এসময় উপস্থিত সাংবাদিকরা বাংলাদেশ বুলেটিনের উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন এবং গণমানুষের কথা তুলে ধরার ক্ষেত্রে পত্রিকাটির ভূমিকার প্রশংসা করেন।