প্রেসবিজ্ঞপ্তি : মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের কর্মসংস্থান ও লিংকেজ তৈরীর লক্ষ্যে ২৫ জুন বৃহস্পতিবার সকালে মানবাধিকার সংগঠন রাইটস যশোর’র আয়োজনে জেলা পর্যায়ে নিয়োগকর্তা/চাকরিদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা সংগঠনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। দাতা সংস্থা সুইজারল্যান্ড এম্বাসির অর্থায়নে, উইনরক ইন্টারন্যাশনাল’র কারিগরি সহযোগিতা ও রাইট যশোরের বাস্তবায়নে পরিচালিত ‘’আশ্বাস’’ প্রকল্পের অধীনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রকল্পের ব্যবস্থাপক এসএম আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়েশা আবেদ ফাউন্ডেশনের ব্যবস্থাপক মুসা মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘’আশ্বাস’’ প্রকল্পের রিজিওনাল কো- অর্ডিনেটর সুপ্তি দিব্রা। স্বাগত বক্তব্যসহ প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন প্রকল্প ব্যবস্থাপক এসএম আজহারুল ইসলাম, কেস ম্যানেজার ইকনোমিক ডেভেলপমেন্ট ফাতিমা আফরোজ। কর্মসূচিতে প্রধান অতিথিসহ অন্যান্যরা মানব পাচারের পর ফিরে আসা সার্ভাইভারদের ভাগ্য উন্নয়নে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া কর্মসূচিতে অংশগ্রহণকারী প্রাইভেট সেক্টরের প্রতিনিধিগণ তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে আশ্বাস প্রকল্পের সারভাইভারদের জন্য সার্বিক সহযোগিতার কথা তুলে ধরেন। কর্মসূচিতে আয়েশা আবেদ, ইউনি ফ্যাশন, নুরজাহান হেন্ডি ক্রাফটস, পেন ফাউন্ডেশন, রূপান্তর হস্তশিল্প, অপরূপা হস্তশিল্প, ইমরান টেলিকম, রাসেল ইলেকট্রনিক্সসহ অন্যান্য সেক্টরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা সকলে বলেছেন, মানব পাচার একটি নীতি বিবর্জিত কাজ। সুতরাং পাচারের পর উদ্ধার হয়ে ফিরে আসা নারী ও পুরুষদের জন্য যোগ্যতা অনুসারে কর্মসংস্থানের ব্যবস্থাসহ অন্যান্য সুবিধাদি প্রদান করা বলে প্রদান করা হবে বলে তারা মতামত ব্যক্ত করেন। অংশগ্রহণকারীরা আরো বলেছেন, ‘’আশ্বাস’’ প্রকল্পের এই ব্যতিক্রমধর্মী কর্মসূচি আয়োজনের জন্য তারা সকলে রাইটস যশোর, উইনরক ইন্টারন্যাশনাল ও দাতা সংস্থা সুইজারল্যান্ড সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। সমগ্র সেশন পরিচালনা করেন আসার প্রকল্পের কেস ম্যানেজার ইকোনমিক ডেভেলপমেন্ট ফাতিমা আফরোজ রুমকি।