Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে ২৪ বোতল বিষসহ ডিঙ্গি নৌকা জব্দ

এখন সময়: বৃহস্পতিবার, ২ জুলাই , ২০২৬, ১১:৩০:০৬ পিএম

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : পূর্ব সুন্দরবনে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণার দ্বিতীয় মাসে আবারো চাঁদপাই রেঞ্জের শিয়াল নদীর সাইট খাল এলাকায় অভিযান চালিয়ে বনরক্ষীরা শুটকি ধরার সরঞ্জাম ২৪ বোতল বিষ ও তিনটি ডিঙ্গি নৌকা জব্দ করেছে। ১ জুলাই বিকেলে সুন্দরবনের চরাপুটিয়া শিয়াল নদীর সাইটখাল এলাকায় এ ঘটনা ঘটে। বন বিভাগ সূত্রে জানা যায়, পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের শিয়াল নদীর খাল এলাকায় অবৈধভাবে অনুপ্রবেশ করে বিষ দিয়ে মাছ ধরছে ও শুটকি তৈরি করছে জেলেরা এমন গোপন সংবাদে চাঁদপাই রেঞ্জের চরপুটিয়া টহলফাড়ি বনরক্ষীদের সহযোগিতায় ফরেস্টার আসাদুজ্জামান এর নেতৃত্বে বনরক্ষীদের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে জেলেরা গভীর বনে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে তিনটি ডিঙ্গি নৌকা থেকে বিপুল পরিমাণ শুটকি তৈরি সরঞ্জাম ও ২৪ বোতল বিষ জব্দ করে বনরক্ষীরা। এছাড়া শুটকি তৈরীর চাং (মাচা) গুড়িয়ে দেয় তারা। এ ব্যাপারে ফরেস্টার আসাদুজ্জামান বলেন ২৪ বোতল বিষ উদ্ধার এ যাবত কালের মধ্যে সর্ববৃহৎ। এ বিষয়ে সুন্দরবন পূর্ব বিভাগ বাগেরহাটের বিভাগীয় বনকর্মকর্তা রেজাউল করিম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- বন বিভাগের বনরক্ষীরা তাদের অভিযান অব্যাহত রাখায় দুষ্কৃতিকারীদের সকল কর্মযজ্ঞ নির্মূল করা সম্ভব হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড আরও অব্যাহত থাকবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)