Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মুড়লী স্কুলে জয়তী ও পিকেএস’র বিনামূল্যে চক্ষু ক্যাম্প

এখন সময়: রবিবার, ১২ জুলাই , ২০২৬, ০১:৫০:৫৯ এম

প্রেসবিজ্ঞপ্তি: শনিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জয়তী সোসাইটি যশোরের আয়োজনে এবং পিকেএস পরিবার কল্যাণ সমিতির সহযোগিতায় মুড়লী দানবীর হাজী মোহাম্মদ মহসিন মাধ্যমিক বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে মোট ১১৬ জন রোগীকে চক্ষু পরীক্ষা করা হয় যাদের মধ্যে ২৯ জনের ছানি রোগীকে অপারেশনের জন্য শনাক্ত করে পরবর্তীতে তাদের অপারেশনের করা হবে। চক্ষু ক্যাম্পে রোগী দেখেন পিকেএস পরিবার কল্যাণ সমিতি যশোরের মেডিকেল অফিসার ডা: আব্দুল্লাহ আল মামুন তুহিন। আরো উপস্থিত ছিলেন পিকেএস পরিবার কল্যান সমিতি, যশোর এর অফিস ব্যবস্থাপক রিফাত খন্দকার, রিফ্যাকশনিস্ট তানভীর আহম্মেদ, স্টাফ নার্স মিতা গুপ্তা। চক্ষু ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক খন্দকার মহিববুর রহমান হিরন। বিশেষ অতিথি ছিলেন যশোর মধুসূদন তারাপ্রসন্ন বালিকা বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ খায়রুল আনাম। আরো উপস্থিত ছিলেন জয়তী ৬০ ঊর্ধ্ব নারীসেবা কর্মসূচি বাস্তবায়ন কমিটির সদস্য রাফ্ফাত আরা ডলি, মুড়লী, যশোর এর সমাজসেবক মারুফ হোসেন, মোঃ শাহাজাহান, জাহিদুল ইসলাম আলফা, রাজু আহম্মেদ ও মশিয়ার রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়তী সোসাইটির প্রোগ্রাম ম্যানেজার মোঃ রোকনুজ্জামান। এছাড়া আরো উপস্থিত ছিলেন জয়তী সোসাইটির ইউনিট ম্যানেজার ফিরোজা খাতুন, শাহিনা আক্তার সীমা, বিউটি কুন্ডুসহ সংস্থার কর্মী ও কর্মকর্তাবৃন্দ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)