Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অরক্ষিত যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামের নির্মাণাধীন ক্রিকেট পিচ ক্ষতিগ্রস্ত

এখন সময়: সোমবার, ১৩ জুলাই , ২০২৬, ১২:৩৭:৩৩ এম

নিজস্ব প্রতিবেদক : অরক্ষিত যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামের নির্মাণাধীন ক্রিকেট পিচ (উইকেট) নষ্ট করে দিয়েছে একদল দুর্বৃত্ত। শুক্রবার বিকেলে কোন এক সময় সদ্য প্রস্তুত করা পিচ টি একদল দুর্বৃৃত্তের পায়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহযোগিতায় প্রায় চার লাখ টাকার নির্মাণ প্রকল্প ধ্বংস হয়ে গেলো দুর্বৃত্তদের আঘাতে। গেল ২০২২ সালে নভেম্বর মাসে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার জনসভাকে ঘিরে যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামের ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ প্রান্তের সীমানা প্রাচীর ভেঙে ফেলা হয়। আজও সেটি মেরামত করা হয়নি। সেই অরক্ষিত সীমানা প্রাচীর দিয়ে মাঠে প্রবেশ করে দুর্বৃত্তের দল। সরেজমিনে গিয়ে এবং যশোর জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহতাব নাসির পলাশের সাথে কথা বলে জানা যায়, বিসিবির অর্থায়নে আধুনিক মানের এই পিচটির নির্মাণের কাজ শেষ পর্যায়ে ছিল। প্রস্তুত করা পিচের কাজ প্রায় পুরো অংশজুড়ে পায়ের গভীর ছাপ ও কাদামাটির ক্ষতচিহ্ন রয়েছে। পিচের ওপর উঠে হাঁটাহাঁটি ও লাফালাফি করে পুরো পৃষ্ঠজুড়ে অসংখ্য গর্ত ও পায়ের ছাপ তৈরি করেছে দুর্বৃত্তরা। নির্মাধীন পিচ জুড়ে পানি জমে গেছে এবং সমতল করা অংশ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ফলে নতুন করে সমতলকরণ ও সংস্কারের প্রয়োজন দেখা দিয়েছে। মাহতাব নাসির পলাশ বলেন পিচ তৈরি প্রায় শেষ পযায় ছিল, কেবল মাত্র ঘাস বোনা কাজ বাকি ছিলো। দুই দিনের মধ্যে পুরো পিচের ওপর ঘাস বুনে চার পাশ দিয়ে ঘিরে রাখার প্রস্তুতি নিয়েছিলাম তার আগেই দুর্বৃত্তরা পিচের ওপর আঘাত করেছে। একদল দুর্বৃত্তের এমন কর্মকান্ড শুধু আর্থিক ক্ষতিই নয়, কাজ শেষ হওয়ার সময়সূচিও পিছিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনায় ক্রীড়া সংগঠদের হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। জেলার ক্রিকেট অবকাঠামো উন্নয়নের এমন গুরুত্বপূর্ণ প্রকল্প নষ্ট করে দেওয়া মানে ভবিষ্যতের ক্রিকেট উন্নয়নের পথেও বাধা সৃষ্টি করা। দীর্ঘ দিন যশোরের ক্রিকেটের লিগ হয় না। বিসিবির নবনির্বাচিত পরিচালক শান্তনু ইসলাম সুমিতের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা সকল প্রকাল লিগ আয়োজনের প্রস্তুতি নিচ্ছি। তার আগেই এমন ন্যাক্কার জনক কর্মকান্ড ক্রীড়াঙ্গণের উন্নয়নের বাধার সামিল। যারা কোন দিনই যশোরের ক্রীড়াঙ্গণের উন্নয়ন চায়নি, তারা দুর্বৃত্তদের দিয়ে পরিকল্পিত ভাবে যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামের নির্মাণাধীন পিচ ধ্বংস করে দিয়েছে। তিনি অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় নিসে আসার দাবি জানান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)