নিজস্ব প্রতিবেদক : ‘তারুণ্যে আশা আকাঙ্খা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ প্রতিপাদ্যে যশোরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে রোববার দুপুরে কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে আলোচনা ও শ্রেষ্ঠ কর্মীদের মাঝে ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেরা প্রশাসক(সার্বিক) সুজন সরকার, পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক দিলদার হোসেন, সহকারী পরিচালক ( পরিবার পরিকল্পনা) সাবিয়া কবীর প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করে সহকারী পরিচালক ডাক্তার চন্দ্র শেখর কুন্ডু। আলোচনা শেষে জেরা ও উপজেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের কর্মীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মী ঝিকরগাছা ইউনিয়নের শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী শারমিন আক্তার, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক অভয়নগরের সুন্দলী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মিল্টন কবিরাজ, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শিকা চৌগাছা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের নাছিমা রহমান, শ্রেষ্ঠ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রামনগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের জামিলা খাতুন, শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কেন্দ্র চৌগাছা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, শ্রেষ্ঠ মা ও শিশু কল্যাণ কেন্দ্রে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে যশোর। শ্রেষ্ঠ ইউনিয়ন ঝিকরগাছার গদখালী ইউনিয়ন, শ্রেষ্ঠ উপজেলা ঝিকরগাছা উপজেলা পরিষদ, শ্রেষ্ঠ বেসরকারী সংস্থা (সিডিবি ভিত্তিক) এফপিএবি সদর, শ্রেষ্ঠ বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা (ক্লিনিক ভিত্তিক) মেরী স্টোপস সদর। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মী শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী সদরের রামনগরের তানিয়া খাতুন, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক সদর উপজেলার রামনগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ইমরান খান, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শিকা রামনগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মর্জিনা খাতুন , শ্রেষ্ঠ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রামনগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের জামিলা খাতুন, শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কেন্দ্র রামনগর ও শ্রেষ্ঠ ইউনিয়ন হয়েছে রামনগর।