Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আফিল গ্রুপের নামে ফেসবুকে ভুয়া পেজ খুলে প্রতারণা, থানায় জিডি

এখন সময়: রবিবার, ৬ সেপ্টেম্বর , ২০২৬, ০৪:৫২:৪২ পিএম

নিজস্ব প্রতিবেদক: দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান আফিল গ্রুপের নামে ফেসবুকে ভুয়া পেজ খুলে একটি প্রতারকচক্র সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতারকচক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছে প্রতিষ্ঠানটি। সোমবার (১৩ জুলাই) আফিল গ্রুপের পক্ষে প্রতিষ্ঠানের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের কর্মকর্তা ফাহিম রহমান এ জিডি করেন। যার নম্বর ১১২৯। অভিযোগে উল্লেখ করা হয়েছে, একটি প্রতারক চক্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘আফিল এ্যাগ্রো লিঃ’ নামে একটি ভুয়া পেজ খুলে আফিল গ্রুপের নাম ও পরিচয় ব্যবহার করছে। ওই পেজের মাধ্যমে মুরগি ও হাঁসের বাচ্চা বিক্রির প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীর কাছ থেকে বিকাশ নম্বর ০১৬৩৫-৮৪২৬১৪ এর মাধ্যমে টাকা গ্রহণ করা হচ্ছে। অভিযোগে আরও বলা হয়, প্রতারকচক্রটি আফিল গ্রুপের নাম ব্যবহার করে ভুয়া ক্যাশ মেমো, অনলাইন যোগাযোগ ও বিভিন্ন তথ্য দিয়ে মানুষের বিশ্বাস অর্জনের চেষ্টা করছে। এতে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি সাধারণ ভোক্তা ও ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আফিল গ্রুপ কর্তৃপক্ষ জানিয়েছে, ফেসবুক পেজটি তাদের কোনো অফিসিয়াল পেজ নয়। প্রতারণার কাজে ব্যবহৃত ফেসবুক পেজের তথ্য, বিকাশ লেনদেনের স্ক্রিনশট, ভুয়া ক্যাশ মেমো, হোয়াটসঅ্যাপ কথোপকথনসহ বিভিন্ন প্রমাণাদি পুলিশের কাছে জমা দেয়া হয়েছে। অভিযোগকারী ফাহিম রহমান বলেন, একটি অসাধুচক্র পরিকল্পিতভাবে আফিল গ্রুপের সুনাম নষ্ট করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে এ অভিযোগ দিয়েছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)