Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

হাশিমপুরে ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সেবা মাস’ উদযাপন

এখন সময়: বুধবার, ১৫ জুলাই , ২০২৬, ০৮:০৯:০৯ পিএম

মাসুম বিল্লাহ : ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র হাশিমপুর এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্যোগে ‘গ্রাহক সেবা মাস-২০২৬’ উপলক্ষে বুধবার সকালে যশোর সদর উপজেলার হাশিমপুর বাজারস্থ আউটলেট কার্যালয়ে আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।  সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী ফখর উদ্দিন। প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি যশোর শাখার সহকারী ম্যানেজার শানুর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী ব্যাংক যশোর শাখার কর্মকর্তা রবিউল ইসলাম, আবাকাস গ্রুপ লিমিটেডের স্বত্বাধিকারী জহির ইকবাল, বিশিষ্ট সমাজসেবক আনোয়ারুল ইসলাম আজাদ এবং হাশিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসাদুজ্জামান আসাদ।

প্রধান অতিথির বক্তব্যে শানুর আলম বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সবসময় গ্রাহককেন্দ্রিক সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জনই ব্যাংকের মূল লক্ষ্য। তিনি গ্রাহকদের মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়ে সেবার মান আরও উন্নত করার আশ্বাস দেন এবং সকলকে নিয়মিত ও নিরাপদ ব্যাংকিং সেবা গ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠানে হাশিমপুর ও আশপাশের এলাকার ব্যবসায়ী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা গ্রাহকসেবার মানোন্নয়ন, প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যাংকিং সেবার সম্প্রসারণ এবং গ্রাহকদের সঙ্গে আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা ও সার্বিক সমন্বয় করেন হাশিমপুর এজেন্ট ব্যাংকিং আউটলেটের ইনচার্জ বায়জিদ মাহমুদ। এ সময় সহকারী ইনচার্জ ফাহিম মোহাম্মদ, ক্যাশ ইনচার্জ রায়হান সুলতান, হেল্প ডেস্ক এক্সিকিউটিভ পারভীন আক্তার এবং অফিস অ্যাসিস্ট্যান্ট হুসনা অনুষ্ঠানের ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে গ্রাহকদের পক্ষে বক্তব্য রাখেন সেলিনা খাতুন ও জেসমিন বেগম। তারা ইসলামী ব্যাংকের সেবার মানের প্রশংসা করে ভবিষ্যতেও দ্রুত, সহজ ও গ্রাহকবান্ধব সেবা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)