Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

জীবননগরে ইয়াবাসহ মাদক কারবারী আটক, ১ বছরের কারাদণ্ড

এখন সময়: সোমবার, ২৭ জুলাই , ২০২৬, ১১:৪২:৩০ পিএম

জীবননগর প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবখালী গ্রামে অভিযান চালিয়ে ৪ পিস ইয়াবাসহ রাজন আহমেদ নামের এক মাদক কারবারীকে আটক করেছে জীবননগর থানা পুলিশ। পরে সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) শেষে আদালত তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন। পুলিশ জানায়, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল রোববার ভোর ৫টা ৫০ মিনিটে জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবখালী গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আব্বাস আলীর ছেলে মো. রাজন আহমেদ আটক করা হয়। একই সঙ্গে তার হেফাজত থেকে ৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় অভিযোগ গঠন করে জীবননগর আমলী আদালতের সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) আদালতে পাঠানো হয়। বিচার শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোস্তফা কামাল আসামিকে দোষী সাব্যস্ত করে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড, ৫০০ টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ডের আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ। চুয়াডাঙ্গা জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উল্লেখ্য, রাজন এর আগে ২০২৩ সালের জানুয়ারি মাসে হুন্ডির ১৩ লাখ টাকাসহ গ্রেপ্তার হয়েছিলেন। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে এই রাজনকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করে দেওয়ালে পোস্ট লাগিয়েছিল বিজিবি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)