কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: কোটচাঁদপুরে বন্ধুদের সঙ্গে খেলতে খেলতে পুকুরের পানিতে পড়ে সিয়াম হোসেন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে । শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুর উপজেলা বিদ্যাধরপুর পশ্চিম পাড়ায়। সিয়াম হোসেন ওই গ্রামের শরিফুল ইসলামের ছোট ছেলে। সে ছিল দুই বোনের এক ভাই। জানা যায়,শরিফুল ইসলামের বাড়ির পাশেই কোটচাঁদপুর বিদ্যাধরপুর প্রাথমিক বিদ্যালয়। ওই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্র সিয়াম হোসেন। সকাল বেলা তাঁর বাবার সঙ্গে চুল কেটে এসে বিদ্যালয় মাঠে বন্ধুদের সঙ্গে খেলছিল সে। খেলা শেষে পাশের পুকুরের পানিতে গোসল করতে নামেন তারা। কিছু সময় পর তাঁর আর দেখতে না পেয়ে বন্ধুরা হৈচৈ করেন। এরপর স্থানীয়রা ছুটে এসে তাকে খুজে পাওয়ার আগেই মারা যান। তারপরও স্বজনা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা তাকে দেখে মৃত বলে ঘোষণা দেন। বিদ্যাধরপুর গ্রামের আরিফ হোসেন বলেন,বাড়ি থেকে বের হয়ে মানুষের হৈচৈ শুনতে পায়। এরপর পুকুর পাড়ে গিয়ে জানতে পারি সিয়াম হোসেন পুকুরের পানিতে পড়ে গেছে। এ সময় আমি পুকুরের পানিতে নেমে বেশ সময় ধরে খোঁজাখুঁজির পর তাকে পানিতে পায়। এরপর উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, তাকে মৃত বলে জানান চিকিৎসকরা। কোটচাঁদপুর থানার (ওসি তদন্ত) আনসারুল্লাহ হক শিশু মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন। তবে এ ব্যাপারে কোন অভিযোগ করেনি বলে জানিয়েছেন তিনি।