Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালীগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ওসি কবির হোসেনের মতবিনিময়

এখন সময়: সোমবার, ২৪ আগস্ট , ২০২৬, ০২:৪১:৪৯ পিএম

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: কালীগঞ্জ থানার নবাগত ওসি কবির হোসেন স্থানীর সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন। রোববার বিকাল সাড়ে ৫ টায় থানা ক্যাম্পাসে আয়োজিত ওই মতবিনিময়ে ওসি বলেন, মাদক নির্মূল ও আইনশৃংখলার উন্নয়ন কর্মকান্ডে সাংবাদিকদের সহযোগিতা চান। মতবিনিময়ের শুরুতেই তিনি স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিকদের সাথে পরিচিতি হয়ে বলেন, গনমাধ্যমের কর্মীরা সমাজের দর্পন। আপনারা যদি আমাকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করেন তাহলে এ উপজেলার মানুষকে নিরাপদ রাখতে সক্ষম হব। পাশাপাশি মাদকমুক্ত, নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গঠনে থানা পুলিশ সচেষ্ট থাকবে। এ সময়ে তার সাথে আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এস আই মনিরুজ্জামান ও নাজমুল হোসেন। মতবিনিময়ে উপস্থিত স্থানীয় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক নবচিত্রের প্রধান সম্পাদক আলহাজ্ব শহিদুল ইসলাম, উচ্চকন্ঠের সম্পাদক আনোয়ারুল ইসলাম রবি, দৈনিক সমকালের প্রতিনিধি জামির হোসেন, মোহনা টিভির সোহেল আহম্মদ, বৈশাখী টিভির রফিকুল ইসলাম মন্টু, এশিয়া পোষ্টের হাবিব ওসমান, দিনকালের হুমায়ুন কবির সোহাগ ও কালের কন্ঠের নয়ন খন্দকারসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)