Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর নিউ মার্কেটে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

এখন সময়: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর , ২০২৬, ১২:৪৯:৫৫ এম

প্রেস বিজ্ঞ‌প্তি : ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করতে যশোরে পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে দুই দিনব্যাপী ব্যাংকিং প্রচারণা ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু হয়েছে। ‘এক দেশ এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর’ স্লোগানকে সামনে রেখে সোমবার সকালে নিউ মার্কেট উপশাখার উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির শুরুতে সকাল ১১টায় নিউ মার্কেটের খাজুরা বাসস্ট্যান্ডের চার রাস্তার মোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি খাজুরা বাসস্ট্যান্ডসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে যশোর বোর্ড মার্কেট সংলগ্ন এলাকায় স্থাপিত ক্যাশলেস ক্যাম্পেইন বুথ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসি’র যশোর শাখার সহকারী মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের বিসিক শাখার ব্যবস্থাপক মেহেদী-আল-হাসানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। উদ্বোধন শেষে গ্রাহকদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি’র নিউ মার্কেট উপশাখার ব্যবস্থাপক ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার রফিকুল ইসলাম। আলোচনা সভায় বক্তারা ডিজিটাল ও নিরাপদ লেনদেনের প্রসারে বাংলা কিউআর ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের ক্যাশলেস লেনদেনে উৎসাহিত করতে ব্যাংকের পক্ষ থেকে বিভিন্ন তথ্য ও সেবা দেওয়া হয়। দুই দিনব্যাপী এ প্রচারণায় বাংলা কিউআর-এর ব্যবহার ও সুবিধা সম্পর্কে গ্রাহকদের সচেতন করা হবে বলে আয়োজকরা জানান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)