Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর সদর উপজেলা বিএনপির প্রস্তুতি সভা

এখন সময়: রবিবার, ৩০ আগস্ট , ২০২৬, ০৯:২২:৩৫ এম

নিজস্ব প্রতিবেদক : আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। দলের প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করতে যশোর সদর উপজেলার বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সদর উপজেলা বিএনিপর সিনিয়ির সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আজম, বর্তমান সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)