Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

এখন সময়: রবিবার, ৩০ আগস্ট , ২০২৬, ০৯:২২:১৩ এম

নিজস্ব প্রতিবেদক : যশোরে অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষে শাওন (২৮) ও মিল্লাদ (২৫) নামে দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে যশোর-বেনাপোল সড়কের নতুনহাট বাজার কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে ঢাকায় নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। নিহত শাওন যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর-বালিয়াডাঙ্গা এলাকার আজাদের ছেলে। অপর নিহত মিল্লাদ হামিদপুর এলাকার মৃত আবুলের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে শাওন ও মিল্লাদ মোটরসাইকেলে বেনাপোলের উদ্দেশে যাচ্ছিলেন। পথে নতুনহাট কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। স্বজনরা জানান, ঢাকায় নেওয়ার পথে নড়াইল এলাকায় শাওন এবং গোপালগঞ্জের কাশিয়ানী এলাকায় মিল্লাদের মৃত্যু হয়। নিহতদের স্বজন আনিস জানান, দুই যুবকের মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে আনা হয়েছে। নাভারণ হাইওয়ে পুলিশ জানিয়েছে, সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যুর ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)