Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

জহুরপুর রামগোপাল বহুমুখী বিদ্যা প্রতিষ্ঠানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

এখন সময়: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর , ২০২৬, ০৭:২৪:২৬ এম

নিজস্ব প্রতিবেদক: যথাযথ ধর্মীয় মর্যাদা, ভাবগাম্ভীর্য ও আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে বাঘারপাড়ার জহুরপুর রামগোপাল বহুমুখী বিদ্যা প্রতিষ্ঠানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা, হামদ-নাত পরিবেশনা, কুইজ প্রতিযোগিতা এবং দোয়ার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের সভাপতি শেখ জাকির হোসেন সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু তাপস কুমার বিশ্বাস, সহকারী প্রধান শিক্ষক মুনসুর আলী এবং পরিচালনা পর্ষদের সদস্য শেখ আইয়ুব হোসেন। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ নেন। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনমুগ্ধকর হামদ-নাত এবং ধর্মীয় জ্ঞানের ওপর এক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে সমগ্র বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের মৌলভী শিক্ষক মো. আলী আকবর হোসেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)