নিজস্ব প্রতিবেদক : যশোরে ক্ষুদ্র নৃগোষ্ঠী গরিব অসহায় মহিলাদের মাঝে সেলাইমেশিন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত তাদের সন্তানদের মাঝে বাইসাইকেল, শিক্ষা বৃত্তি এবং শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শনিবার বিকেলে সদর উপজেলা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাইমেশিন, বাইসাইকেল, শিক্ষা বৃত্তি এবং ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। সদর উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আবদুর রাজ্জা, ক্রীড়া সংগঠক শামীম এজাজ প্রমুখ। অনুষ্ঠানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৪ জন মহিলাকে সেলাইমেশিন, ৬ জন শিক্ষার্থীকে বাইসাইকেল, ৩৮ জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি এবং ১৩৮ শিক্ষা প্রতিষ্ঠান ও ৫ টি ক্লাবকে ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়। এর মধ্যে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ১৯ জন শিক্ষার্থীকে ৩ হাজার টাকা করে, ষষ্ট থেকে দশম শ্রেণী পর্যন্ত ১১ জনকে ৫ হাজার টাকা করে এবং একাদ্বশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ৮ জনকে ৭ হাজার টাকা করে প্রদান করা হয়। এছাড়া ১৩৮ টি শিক্ষা প্রতিষ্ঠান এবং ৫ টি ক্লাবকে ব্যাডমিন্টন, টেপ টেনিস, দাবা, ক্রিকেট, হ্যান্ডবল, ফুটবল, ভলিবল খেলার সামগ্রী প্রদান করা হয়। এর আগে প্রতিমন্ত্রী সিনিয়র কৃষি বিপনন কর্মকর্তার কার্যালয় আয়োজিত কৃষি প্রণোদনা ও কার্যক্রমের আওতায় নারী উদ্যোক্তাদের মাঝে কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ উপকরণ বিতরণ করেন। পরে তিনি ঢাবি ফোরাম যশোরের উদ্যোগে দুঃস্থদের মাঝে চাল বিতরণ করেন।