আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী ও একাধিক মাদক মামলার আসামিকে ২০পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে (৭ সেপ্টেম্বর) সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আরিফ এর নেতৃত্বে এসআই নাসির উদ্দিন, তারিকুর রহমান শুভ, এএস আই এমদাদুল হক, মিজানুর রহমান, সেলিম শেখ সহ-সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে প্রতাপনগর ইউনিয়নের কুড়ি কাহনিয়া গ্রামের শফিউদ্দিন গাজীর ছেলে মোঃ আমিনুর রহমান গাজী (৪৫)কে কুড়ি কাহনিয়া হাই স্কুল মোড় থেকে ২০পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করেন। আশাশুনি থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আরিফ সাংবাদিকদের জানান, আসামির বিরুদ্ধে আজকের মামলা সহ ১৮টি মাদক মামলা রয়েছে থানায়। এছাড়া সিডিআর ছাড়াও পূর্বের ১০-১৫টা মাদক মামলা রয়েছে তার বিরুদ্ধে।