Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মহিরন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অর্ধবার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ

এখন সময়: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর , ২০২৬, ০৭:২৪:২৭ এম

বাঘারপাড়া প্রতিনিধি : যশোরের বাঘারপাড়া উপজেলার ৪৬ নম্বর মহিরন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে অর্ধবার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় বিদ্যালয়ের একটি কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা ও ফলাফল প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি মো. রাকিবুল ইসলামের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক শরিফ রায়হানের সঞ্চালনায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খান কে এম শরাফত উদ্দীন।অভিভাবক সমাবেশে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, বাড়ির পড়াশোনায় অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানসিক বিকাশসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। অর্ধবার্ষিক পরীক্ষার ফল প্রকাশের পর শিক্ষার্থীদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করতে পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হলে উপস্থিত শিক্ষক, অভিভাবক ও সহপাঠীরা তাদের অভিনন্দন জানান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)