Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অভয়নগরে পিতাকে মারধর ও হত্যা চেষ্টার অভিযোগ ছেলের বিরুদ্ধে

এখন সময়: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর , ২০২৬, ০২:৪৮:২৩ পিএম

নিজস্ব প্রতিবেদক : অভয়নগরে নেশার টাকা ও জমি রেজিস্ট্রি করে না দেয়ায় পিতাকে মারপিট ও গলাটিপে হত্যা চেষ্টার অভিযোগে ছেলে হুমায়ুন কবিরের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। সোমবার তার পিতা মতিয়ার রহমান বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা অভিযোগটি গ্রহণ করে আসামির প্রতি গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন । ?মামলার অভিযোগে জানা গেছে, অভয়নগর উপজেলার সারখোলা বুইকরা গ্রামের বাসিন্দা মতিয়ার রহমানের ছেলে হুমায়ুন কবির গত দুই বছর ধরে বেপরোয়া ও নেশাগ্রস্ত হয়ে পড়েন। তিনি কোনো কাজ-কর্ম না করে প্রায়ই পিতার কাছে নেশার টাকা দাবি করতেন এবং টাকা না দিলে ঘরের জিনিসপত্র ভাঙচুর ও বিক্রি করতেন। গত ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় হুমায়ুন কবির তার পিতার নিকট ২০ হাজার টাকা দাবি ও জমি রেজিষ্ট্রি করে দেয়ার কথা বলে। পিতা টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে তাকে এলোপাথাড়ি কিল-ঘুষি, লাথি ও চড় মারে এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। মতিয়ার রহমনের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে আসামি ধারালো ছুরি নিয়ে তাদেরকে কোপানোর চেষ্টা করে এবং ঘরের জিনিসপত্র ভাঙচুর চালায়। এ ঘটনায় থানায় অভিযোগ দিলে কর্তৃপক্ষ গ্রহণ না করায় তিনি আদালতে এ মামলা করেছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)