Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ডুমুরিয়ার কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ে মতবিনিময় সভা

এখন সময়: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর , ২০২৬, ০৯:২৩:৪৩ পিএম

ডুমুরিয়া প্রতিনিধি: ডুমুরিয়া উপজেলার কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রাক-নির্বাচনী ও অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল পর্যালোচনা, শিখন ঘাটতি দূরীকরণ এবং বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে এক অভিভাবক, শিক্ষক ও পরিচালনা পর্ষদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক স ম আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় এডহক কমিটির সভাপতি মোঃ আব্দুর রশিদ। সভায় বক্তারা শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, পরীক্ষার ফলাফলের শিখন ঘাটতি চিহ্নিত করে তা নিরসনের উপায় এবং নিয়মিত উপস্থিতি বাড়াতে অভিভাবক ও শিক্ষকদের যৌথ ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক সোমা বিশ্বাস, শিক্ষক প্রতিনিধি মোঃ হাসেম আলী, আলতাফ হোসেন শেখ, মাস্টার আব্দুর সাত্তার, মাহবুব আলম, শেখ ইসহাক আলী, অভিভাবক শেখ আব্দুস সালাম, টুপাল বিশ্বাস, পলাশ দাস এবং নাসরিন আরা পলি প্রমুখ। সভায় অভিভাবক ও পরিচালনা পর্ষদের সদস্যরা বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ উন্নত করতে শিক্ষকদের সাথে একযোগে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)