Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ কলেজে কলেজে নবীনবরণ ও ওরিয়েন্টেশন

যশোরে উৎসবমুখর পরিবেশে একাদশ শ্রেণির ক্লাস শুরু

এখন সময়: শনিবার, ৩ অক্টোবর , ২০২৬, ০৮:১৬:২৭ পিএম
যশোরে উৎসবমুখর পরিবেশে  একাদশ শ্রেণির ক্লাস শুরু

মিরাজুল কবীর টিটো : যশোরের বিভিন্ন কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ক্লাস শুরু হয়েছে। ক্লাস শুরুর প্রথম দিনে যশোরের কলেজ ক্যাম্পাসগুলোতে বিরাজ করছিল আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ। স্কুলের গণ্ডি পেরিয়ে এক ধাপ এগিয়ে উচ্চমাধ্যমিকের রঙিন আঙিনায় পা রাখা নবাগত শিক্ষার্থীদের ফুল ও শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয় কলেজ কর্তৃপক্ষ। এ উপলক্ষে বিভিন্ন কলেজে ওরিয়েন্টেশন ক্লাস ও নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নতুন ক্যাম্পাসে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মাঝে ছিল বাড়তি উচ্ছ্বাসের ছোঁয়া। সরকারি এমএম কলেজের বিজ্ঞান শাখার নবাগত ছাত্র ফারদীন রহমান তাঁর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘কলেজে এসে অনেক আনন্দ লাগছে। স্কুলের সীমা পেরিয়ে নতুন একটি যাত্রার শুভ সূচনা হলো। লক্ষ্য একটাই—এখান থেকে ভালো ফলাফল নিয়ে উচ্চশিক্ষার পথে এগিয়ে যাওয়া।’ একই ধরনের উচ্ছ্বাস প্রকাশ করে সরকারি মহিলা কলেজের বিজ্ঞান শাখার নবাগত ছাত্রী নুশরাত জাহান বলেন, ‘নতুন পরিবেশ আর সহপাঠীদের সান্নিধ্যে দারুণ লাগছে। শিক্ষাজীবনের এই ধাপে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’ সরকারি এমএম কলেজ: সরকারি এমএম কলেজের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যক্ষ প্রফেসর ড. হারুন অর রশীদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর এ.কে.এম. রফিকুল ইসলাম এবং শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আতিয়ার রহমান। ভর্তি কমিটির আহ্বায়ক প্রফেসর মহসীন উদ্দীনের সভাপতিত্বে বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রথম ধাপে এ কলেজে ৬৭৬ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। সরকারি মহিলা কলেজ: সরকারি মহিলা কলেজে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অধ্যক্ষ প্রফেসর নাজমুল হাসান ফারুক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আলাউদ্দীন এবং শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম। ভর্তি কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক তবিবুর রহমানের সভাপতিত্বে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশ নেন। প্রথম ধাপে এ কলেজের বিজ্ঞান শাখায় ৫২৩ জন ছাত্রী ভর্তি সম্পন্ন করেছে। সরকারি সিটি কলেজ: বরণ করে নেওয়ার এ ধারা অব্যাহত ছিল সরকারি সিটি কলেজেও। প্রতিষ্ঠানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর রেহানা পারভীন। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক জয়নাল আবেদীন। ভর্তি কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক মাসুদ রানার সভাপতিত্বে বক্তব্য দেন ব্যবস্থাপনা বিভাগের প্রধান প্রফেসর অসীম কুমার দাশ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি সোহানুর রহমান সোহান, সাধারণ সম্পাদক ফয়সাল হাসান তদ্রুপ, শিক্ষার্থী বিনতে নাদিম, বর্ষা সাহা প্রমুখ। এ প্রতিষ্ঠানে প্রথম ধাপে বিজ্ঞান শাখায় ৫৪০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ: কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ। ভারপ্রাপ্ত অধ্যক্ষ আসিফ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। প্রথম ধাপে প্রতিষ্ঠানটিতে ৪১ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ: যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত ওরিয়েন্টেশন ক্লাসে প্রধান অতিথির বক্তব্য দেন অধ্যক্ষ প্রফেসর শেখ আব্দুল হান্নান। ভর্তি কমিটির আহ্বায়ক প্রভাষক ফজলুল হকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন প্রভাষক সাইফুদ্দিন। এ কলেজে প্রথম ধাপে ৩১৩ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। হামিদপুর আল-হেরা কলেজ: হামিদপুর আল-হেরা কলেজের ওরিয়েন্টেশন ক্লাসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক। বিশেষ অতিথি ছিলেন কলেজের সভাপতি ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম তুহিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক আশরাফ আলী, সহকারী অধ্যাপক শেখ মিজানুর রহমান, সহকারী অধ্যাপক আশুরা শারমিন বিনা প্রমুখ। এখানে প্রথম ধাপে ২৭৮ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। উপশহর মহিলা কলেজ: উপশহর মহিলা কলেজেও শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন ক্লাসের সুব্যবস্থা করা হয়। অধ্যক্ষ সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন, সহকারী অধ্যাপক মাহমুদ আলম, সহকারী অধ্যাপক আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক আব্দুল মান্নান প্রমুখ। এ প্রতিষ্ঠানে প্রথম ধাপে ১৯০ জন ছাত্রী ভর্তি নিশ্চিত করেছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)