Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বিশ্ব নদী দিবসে আলমডাঙ্গায় যুব ফোরামের কর্মসূচি পালন

এখন সময়: সোমবার, ২৬ অক্টোবর , ২০২৬, ১০:৫৬:০৭ এম
বিশ্ব নদী দিবসে আলমডাঙ্গায় যুব  ফোরামের কর্মসূচি পালন

আলমডাঙ্গা অফিস : ‘বন নেই, নদী নেই, পানি নেই, জীবন নেই’-এই স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিশ্ব নদী দিবস ২০২৬ পালিত হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত জিকে ক্যানেলের পাশে যুব ফোরামের উদ্যোগে র‌্যালি, মানববন্ধন, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, যুব ফোরামের সদস্য ও স্বেচ্ছাসেবকরা অংশ নেন। যুব ফোরামের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. আসাদুজ্জামান লিমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা থানার এসআই আমিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মাহবুব আলম ও যুব ফোরামের উপদেষ্টা মো. আজিজুর রহমান। উল্লেখ্য, যুব ফোরামের উদ্যোগে একই দিনে খুলনা বিভাগের ১০ জেলায় নদী ও জলসম্পদ রক্ষায় বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)