Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মোরেলগঞ্জে যুবকের বিরুদ্ধে নানা অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন

এখন সময়: শনিবার, ৩ অক্টোবর , ২০২৬, ০৬:২৮:৪৪ পিএম
মোরেলগঞ্জে যুবকের বিরুদ্ধে নানা  অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে ডালিম মল্লিক নামে এক যুবকের বিরুদ্ধে চাঁদাবাজি, মাছ লুট, মারধর, জমি দখলের চেষ্টা ও নারীদের সঙ্গে অশালীন আচরণসহ নানা অভিযোগ উঠেছে। তার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। সোমবার দুপুরে উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের কলেজ বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগীদের অভিযোগ, গত ৫ আগস্টের পর ডালিম মল্লিক বিভিন্নভাবে এলাকার মানুষের ওপর হয়রানি ও নির্যাতন চালিয়ে আসছেন। তার বিরুদ্ধে ৮০ জন গ্রামবাসীর স্বাক্ষরসহ থানার ওসির কাছে লিখিত অভিযোগও দেওয়া হয়েছে। সর্বশেষ রোববার মোরেলগঞ্জ শহরে এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত ও অশালীন আচরণের অভিযোগে স্থানীয়রা ডালিম মল্লিককে আটক করে পুলিশে দেন। এ ঘটনায় ওই ছাত্রী বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় মামলা করেছেন। বর্তমানে ডালিম মল্লিক কারাগারে রয়েছেন। মোরেলগঞ্জ থানার ওসি মো. শহিদুল্লাহ বলেন, কলেজছাত্রীকে উত্ত্যক্তের ঘটনায় মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় ডালিম মল্লিককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)