Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

পাইকগাছায় জলাতঙ্ক প্রতিরোধে সচেতনতা মূলক আলোচনা সভা

এখন সময়: শনিবার, ৩ অক্টোবর , ২০২৬, ০৭:০৯:৫৫ পিএম
পাইকগাছায় জলাতঙ্ক প্রতিরোধে  সচেতনতা মূলক আলোচনা সভা

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর সোমবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় আয়োজন জলাতঙ্কের ভয়াবহতা, সংক্রমণের কারণ, প্রতিরোধের উপায় এবং প্রাণীর কামড় বা আঁচড়ের পর দ্রুত চিকিৎসা নেওয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে ময়না বলেন, জলাতঙ্ক প্রাণঘাতী রোগ হলেও সচেতনতা ও সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা নিলে এটি প্রতিরোধ করা সম্ভব। কুকুর, বিড়াল বা অন্য কোনো প্রাণী কামড়ালে ক্ষতস্থান অবহেলা না করে দ্রুত সাবান ও প্রবাহমান পানি দিয়ে ভালোভাবে ধুয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রয়োজন অনুযায়ী জলাতঙ্কের টিকা ও অন্যান্য প্রতিরোধমূলক চিকিৎসা গ্রহণ করতে হবে। সভায় বক্তব্য দেন, জুনিয়র কনসালট্যান্ট (গাইনি) ডা. সুজন কুমার সরকার, মেডিকেল অফিসার ডা. সঞ্জয় কুমার মণ্ডল ও আবাসিক মেডিকেল অফিসার ডা. শকিলা আফরোজ,ডা. ইমরান হোসেন, ডা. অর্ণব ঘোষ, ডা. প্রান্ত সরকার, ডা. আবু জাফর, ডা. তানভীর আহম্মেদ। এ সময় উপস্থিত ছিলেন, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় কুমার মণ্ডল, সিনিয়র নার্স খাদিজা খাতুন, ইতি রানী বিশ্বাস, শারমিন সুলতানা, পরিসংখ্যানবিদ জাহাঙ্গীর আলম ও দেব্রত সরকারসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীরা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)