Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সাতক্ষীরা পৌরসভায় নিয়ন্ত্রণহীন অবৈধ যানবাহনে তীব্র যানজট, জনদুর্ভোগ

এখন সময়: শনিবার, ৩ অক্টোবর , ২০২৬, ০৭:০৮:৫৪ পিএম
সাতক্ষীরা পৌরসভায় নিয়ন্ত্রণহীন অবৈধ  যানবাহনে তীব্র যানজট, জনদুর্ভোগ

মনিরুল ইসলাম মনি, সাতক্ষীরা : সাতক্ষীরা শহরে যানজট তীব্র আকার ধারণ করেছে। নিয়ন্ত্রণহীন ইজিবাইক, ব্যাটারিচালিত ভ্যান, অবৈধ নছিমন, করিমন, ভটভটি, মাহিন্দ্রসহ বিচিত্র যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচলে জনদুর্ভোগের ফলে পৌরবাসী নাকাল হয়ে পড়েছে। যানজট যেন সাতক্ষীরা পৌর শহরের নিত্যদিনের ঘটনা। যানজটের মাত্রা এত ভয়াবহ যে ১০ মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগছে ঘন্টার পর ঘন্টা। এতে বেশি বিপাকে পড়েছে স্কুলগামী শিক্ষার্থী ও হাসপাতালের রোগীবাহী অ্যাম্বুলেন্স। যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশও হিমশিম খাচ্ছে। স্থানীয়দের অভিযোগ অতিরিক্ত যানবাহন আর নিয়ন্ত্রণে গ্রাম-গঞ্জ থেকে উঠে আসা অতিরিক্ত অবৈধ যানবহন প্রতিরোধে সাতক্ষীরা পৌরসভার পক্ষ থেকে কোন মনিটরিং ব্যবস্থা না থাকায় মাসের পর মাস এই ভোগান্তির শিকার হচ্ছে জনসাধারণ। সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে রাত ৯টা পর্যন্ত যানজট লেগে থাকে সাতক্ষীরা পৌর শহরে। বিশেষ করে শহরের শহীদ নাজমুল সরণি, শহীদ কাজল সরণি, শহীদ সিরাজ সরণি, সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের সদর হাসপাতালের খুলনা রাস্তার মোড় থেকে নিউ মার্কেট চত্বর হয়ে ইটেগাছা হাটের মোড় পর্যন্ত, সাতক্ষীরা-যশোর সড়কের খুলনা রাস্তার মোড় থেকে বাসটার্মিনাল হয়ে সাতক্ষীরা সার্কিট হাউজ মোড় পর্যন্ত, নারিকেলতলা-টাউন বাজার ব্রীজ হয়ে পাকাপোল, তুফান মোড়, সুলতানপুরের কেষ্টময়রার মোড়, বড়বাজার মোড়, পাকাপোলের মোড় থেকে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক মোড় হয়ে বকুল তলা পর্যন্ত এবং পুরাতন সাতক্ষীরা সড়কে প্রাইভেটকার, মাইক্রোবাস, ট্রাক এবং যাত্রীবাহী বাসের সঙ্গে বেপরোয়া গতিতে ব্যাটারিচালিত অবৈধ ভ্যান-ইজিবাইক নছিমন, করিমন, মাহেন্দ্র ও ব্যাটারি ও ইঞ্জিন চালিত ভ্যান অনিয়ন্ত্রিতভাবে চলাচল করছে। প্রধান এই সড়কগুলোতে শুক্র ও শনিবার ছুটির দিন ব্যতীত প্রতিদিনই ঘণ্টার পর ঘণ্টা তীব্র যানজট লেগে থাকে। তবে শক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় সাতক্ষীরা শহরের দোকান-পাট ও হাট বাজার বন্ধ থাকার কারনে ছুটির আগের দিন ও পরের দিন যথাক্রমে বৃহস্পতিবার ও রবিবার বেশি যানজট হয় শহরে। সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে অনেক সময় মুমূর্ষ রোগী অ্যাম্বুলেন্সে করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে গেলে ঘণ্টার পর ঘণ্টা যানজটের পড়ে বিপাকে পড়তে হয়। এছাড়া তীব্র যানজটে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এছাড়া কাটিয়া টাউন বাজার থেকে আমতলা মোড় পর্যন্ত যেতে সাতক্ষীরা পাবলিক স্কুলের সামনে রাস্তার উপর প্রতিনিয়ত ট্রাক থেকে বালি আনলোড করে স্তুপ করে রেখে সেখানে বালির ব্যবসা করছে এক শ্রেণির অসাধু প্রভাবশালী ব্যবসায়ীরা। রাস্তা সরু হয়ে যানজট তীব্র হচ্ছে। দুর্ভোগের শিকার হচ্ছে জনসাধারণ। সাতক্ষীরা আমতলা মোড় থেকে পাকাপোল পর্যন্ত অবস্থিত সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজ, এসপি বাংলো সংলগ্ন পাবলিক স্কুল এবং সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। সকাল ৮ থেকে দুপুর পর্যন্ত এই সড়কে যাতায়াতে স্কুল গামী শিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। গ্রাম-গঞ্জ থেকে উঠেআসা অতিরিক্ত অবৈধ যানবহন প্রতিরোধে সাতক্ষীরা পৌরসভার মনিটরিং না থাকায় বৃদ্ধি পেয়েছে যানযট, ঘটছে দুর্ঘটনা, বাড়ছে ভোগান্তি। এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ জানান, যানজট নিরসনে পৌরসভার ভিতরে অবৈধ যানবাহন যানচলাচল বন্ধে মাইকিং করা হয়েছে। ট্রাফিক পুলিশ ও পৌরসভাকে মনিটরিং করে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)