Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ৪

এখন সময়: সোমবার, ১২ অক্টোবর , ২০২৬, ১২:২৯:০০ এম
মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায়  ভ্যানচালক নিহত, আহত ৪

নিজস্ব প্রতিবেদক, মহেশপুর : ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় মামুন হোসেন (৩২) নামে এক ভ্যানচালক নিহত হয়েছে। এঘটরায় আহত হয়েছে আরও ৪জন। বৃহস্পতিবার সকালে মহেশপুর উপজেলার কুল্লাগাছা মাদ্রাসার সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মামুন হোসেন মহেমপুর উপজেলার গাড়াপোতা গ্রামের বাহাদুর খানের পোষ্য ছেলে। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে যাত্রীসহ বাড়ি থেকে বের হন মামুন। পথে কুল্লাগাছা মাদ্রাসার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক্টর ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটি উল্টে গিয়ে চালক মামুনসহ পাঁচজন গুরুতর আহত হয়। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক মামুন হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত ৪জনকে একই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুর্ঘটনায় পতিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)