Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কলারোয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

এখন সময়: সোমবার, ১২ অক্টোবর , ২০২৬, ১২:২৮:১৪ এম
কলারোয়ায় দুই মোটরসাইকেলের  মুখোমুখি সংঘর্ষে নিহত ১

কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রশিদ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৪ টার দিকে কলারোয়া-চন্দনপুর সড়কে সোনাবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোনাবাড়িয়া গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে আব্দুর রশিদ সীমান্তবর্তী গয়ড়া বাজারের মাছ ব্যবসায়ী। মঙ্গলবার ওই সময় মোটরসাইকেলযোগে গয়ড়া বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হন। কলারোয়া-চন্দনপুর সড়কে ওঠামাত্র চন্দনপুর দিক থেকে আসা একটি মোটরসাইকেল তার মোটরসাইকেলে মুখোমুখি আঘাত করে। এ সময় আব্দুর রশিদ রাস্তা পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কলারোয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)