Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শার্শার পল্লী থেকে ইয়াবা ও গাঁজাসহ আটক ২

এখন সময়: রবিবার, ১১ অক্টোবর , ২০২৬, ১০:২৬:১৪ পিএম
শার্শার পল্লী থেকে ইয়াবা  ও গাঁজাসহ আটক ২

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল যশোরের শার্শা উপজেলা পল্লী থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ লাভলু রহমান (৩৫) ও সমেস হালদার (৪৪) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) রাত ৯টা ৫০ মিনিটে শার্শা উপজেলার আমলাই গ্রামের পাড়ইপাড়া থেকে তাদেরকে আটক করে শার্শা থানা পুলিশ। আটক লাভলু রহমান যশোরের শার্শা থানার গোগা ইউনিয়নের আমলাই (মাঝের পাড়া) গ্রামের ওয়াহেদ আলীর ছেলে এবং সমেস হালদার একই গ্রামের পাড়ইপাড়ার তনু হালদারের ছেলে। পুলিশ জানায়, শার্শা থানার এসআই সুজন মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল আমলাই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় আমলাই গ্রামের পাড়ইপাড়ার জনৈক অর্জুনের বাড়ির সামনে কাঁচা রাস্তার ওপর থেকে তাদেরকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির বিভিন্ন নোটের ১ হাজার ৪৫০ টাকা জব্দ করা হয়। শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে শার্শা থানায় নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে। রবিবার (১১ অক্টোবর) তাদেরকে যশোর আদালতে পাঠানো হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)