Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

খোলাডাঙ্গায় একই পরিবারের চারজনকে কুপিয়ে জখম, প্রধান আসামি আটক

এখন সময়: রবিবার, ১১ অক্টোবর , ২০২৬, ১০:৪৫:২৬ পিএম
খোলাডাঙ্গায় একই পরিবারের চারজনকে কুপিয়ে জখম, প্রধান আসামি আটক

নিজস্ব প্রতিবেদক : যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা গাজীপাড়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের চারজনকে মারধর ও কুপিয়ে জখম করার ঘটনায় প্রধান আসামি ইমাম গাজীকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে নিজ বাড়ি থেকে তাঁকে আটক করেন কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) দীনেশ। এ ঘটনায় মামলার অপর দুই আসামি শহিদুল ইসলাম ও রেখা খাতুন পলাতক রয়েছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, খোলাডাঙ্গা গাজীপাড়া গ্রামের রুবি খাতুনের পরিবারের সঙ্গে অভিযুক্তদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে গত ৮ অক্টোবর দুপুরে ইমাম গাজী, শহিদুল ইসলাম ও রেখা খাতুনসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচজন রুবি খাতুনের ছেলে মানিক গাজীর ওপর হামলা চালান। এ সময় তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। পরিবারের সদস্যরা তাঁকে রক্ষা করতে এগিয়ে এলে রুবি খাতুন, তাঁর ছেলে শাকিল গাজী ও মেয়ে রুনা খাতুনকেও মারধর করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)