Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বিমান বন্দর থেকে রিঙ্গিত চুরি ও ছিনতাইয়ের অভিযোগে যশোর আদালতে মামলা

এখন সময়: রবিবার, ১১ অক্টোবর , ২০২৬, ১০:৪৫:১৮ পিএম
বিমান বন্দর থেকে রিঙ্গিত চুরি ও ছিনতাইয়ের  অভিযোগে যশোর আদালতে মামলা

নিজস্ব প্রতিবেদক : মালয়েশিয়ায় যাওয়ার সময় বিমানবন্দর থেকে সাড়ে ৬ হাজার রিঙ্গিত আত্মসাৎ এবং পাওনা টাকা চাইতে গিয়ে ছিনতাইয়ের অভিযোগে তিনজনের বিরুদ্ধে যশোর আদালতে একটি মামলা হয়েছে। রোববার (১১ অক্টোবর) যশোর সদরের আব্দুলপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী ওয়াসীম আলী বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। আসামিরা হলো- আব্দুলপুর গ্রামের বাবলু শেখের ছেলে রবিউলি ইসলাম রাজিব, মোহাম্মদ আলীর ছেলে বাবলু রহমান ও শহরের শংকরপুর ইসহাক সড়কের বাসিন্দা আরিফুল ইসলাম। মামলার অভিযোগে বলা হয়েছে, ওয়াসিম আলী দীর্ঘ ২০ বছর মালয়েশিয়ায় থেকে জীবিকা নির্বাহ করেছেন। বিদেশে লোক পাঠানোর কাজও করতেন তিনি। তার মাধ্যমে ১৮ জন মালয়েশিয়ায় গিয়ে দীর্ঘ বছর কাজ করছেন। আত্মীয়তার সূত্রে পরিচিত রবিউল ইসলাম রাজিবকে তিনি মালয়েশিয়ায় পাঠানোর জন্য ৪ লাখ ৫০ হাজার টাকায় চুক্তি করেন। সে অনুযায়ী তিনি রাজিবকে নিজের খরচে পাসপোর্ট, ভিসা ও বিমানের টিকিটের ব্যবস্থা করেন। ২০২৬ সালের ১৯ আগস্ট মালয়েশিয়াগামী ফ্লাইটের জন্য ঢাকা বিমানবন্দরে অপেক্ষার সময় রাজিবের কাছে সাড়ে ৬ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত দেন ওয়াসিম। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য ১ লাখ ৯২ হাজার টাকা। পরে রাজিব গুরুত্বপূর্ণ ফোন আসার কথা বলে বাইরে গিয়ে আর ফিরে আসেননি। এতে টিকিট, ভিসা প্রক্রিয়াকরণ ও রিঙ্গিতসহ ওয়াসিমের মোট ৪ লাখ টাকা পাওনা হয় রাজিবের কাছে। পাওনা টাকা চাইলে রাজিবের পক্ষ থেকে রাজনৈতিক লোকজনের ভয় দেখানো হয়। পরে ২ অক্টোবর সন্ধ্যায় টাকা দেওয়ার কথা বলে ওয়াসিমকে যশোর শহরের ডিসি বাংলোর সামনে ডেকে নেন আসামি রাজিব। সেখান থেকে একটি মোটরসাইকেলে করে তাকে বিমানবন্দর সড়কের লিংক রোডে প্রয়াস স্কুলের সামনে যান। সেখানে আসামিরা ছুরির ভয় দেখিয়ে তার কাছে থাকা ৭৩ হাজার টাকা এবং এক ভরি ওজনের সোনার চেইন ছিনিয়ে নেন। এ সময় আগের পাওনা ৪ লাখ টাকা দাবি করলে তাকে খুন জখম করার হুমকি দিয়ে তাড়িয়ে দেন। থানা কর্তৃপক্ষ মামলা না নেয়ায় তিনি আদালতে এ মামলা করেছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)