Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মোরেলগঞ্জ ১০ কোটি টাকার জিপিএফ ফান্ডে জালিয়াতি, মানববন্ধন ও বিক্ষোভ

এখন সময়: শুক্রবার, ১৬ অক্টোবর , ২০২৬, ১১:৩৪:১৯ পিএম
মোরেলগঞ্জ ১০ কোটি টাকার জিপিএফ ফান্ডে জালিয়াতি, মানববন্ধন ও বিক্ষোভ

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ে সাধারণ ভবিষ্যত তহবিলের (জিপিএফ) ফান্ডের প্রায় ১০ কোটি টাকা জালিয়াতির এক নজিরবিহীন ঘটনায় মঙ্গলবার(১৩ অক্টোবর) বিকেল ৪ টায় ভূক্তভোগী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপজেলা শিক্ষা অফিস ও উপজেলা হিসাবরক্ষণ অফিসের সামনে এক মানববন্ধন ও বিক্ষোভ করেছে। মানববন্ধন ও বিক্ষোভ শেষে ইউএনও হাবিবুল্লাহর কাছে তারা স্বারকলিপি প্রদান করেন। জানাগেছে, বিভিন্ন সময়ে এই কার্যালয়ে কর্মরত থেকে নিজস্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ভুয়া বিলের মাধ্যমে এই সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে। সরকারি টাকা লোপাটের প্রাথমিক প্রমাণ পাওয়ায় ৪ জন সাবেক উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা এবং ২ জন সাবেক অডিটরসহ মোট ৬ কর্মকর্তা-কর্মচারীকে সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গত ১৬ সেপ্টেম্বর বাংলাদেশের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয় এবং হিসাব মহানিয়ন্ত্রকের (সিজিএ) কার্যালয় থেকে পৃথক পৃথক প্রজ্ঞাপন ও অফিস আদেশের মাধ্যমে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৩৯, উপধারা-০১ অনুযায়ী এই ৬ জনকে বরখাস্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদন ও সংশ্লিষ্ট অফিস আদেশ থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, অভিযুক্ত সিন্ডিকেটের মাধ্যমে মোট ৯ কোটি ৭৭ লাখ ১১ হাজার ২০০ টাকা সরকারি তহবিল থেকে জালিয়াতি করা হয়েছে। মানববন্ধনে বক্তৃতা করেন তাসনিম আলম মানজার, এনামূল হক শামিম, জাকির হোসেন মল্লিক, ফরিদা খানম, স্বপ্না রানী দাস প্রমুখ। বক্তারা বলেন আমাদের জিপিএফ ফান্ড সংক্রান্ত সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত, অপরাধিদের দৃষ্টান্ত মূলক শাস্তি, ক্ষতিপূরণ ও ফান্ড সমন্বয়, ডিজিটাল স্বচ্ছতা নিশ্চিত করণ করতে হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)