Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর শিক্ষা বোর্ডে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক পদে নজরুল ইসলামের যোগদান

এখন সময়: বুধবার, ১৪ অক্টোবর , ২০২৬, ১০:২৯:২৩ পিএম
যশোর শিক্ষা বোর্ডে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক   পদে নজরুল ইসলামের যোগদান

নিজস্ব প্রতিবেদক: যশোর শিক্ষা বোর্ডে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) পদে যোগদান করেছেন সহযোগী অধ্যাপক মো. নজরুল ইসলাম। এর আগে তিনি খুলনার সরকারি সুন্দরবন কলেজে দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক পদে কর্মরত ছিলেন। বুধবার সকালে তিনি আনুষ্ঠানিক ভাবে যোগদান করলে বোর্ডের সচিব প্রফেসর ড. আব্দুল মতিন তাকে দায়িত্ব বুঝিয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এসএম হোসেন আলী, সহকারী পরীক্ষ নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) কামাল হোসেন, কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক সায়মা সিরাজ, শ্রমিক দল বোর্ড অফিস শাখার সভাপতি রাসেল পান্না, সহসভাপতি রাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোমিন উদ্দীন। এর আগে দায়িত্বে থাকা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক নিয়ামত এলাহীকে যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের ব্যবস্থাপনা বিভাগে বদলী করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)