Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে বিশ্ব মান দিবস পালিত : ৩ জেলায় ১১৩ মোবাইল কোর্ট ও ১৫৪ অভিযান পরিচালনা

এখন সময়: বুধবার, ১৪ অক্টোবর , ২০২৬, ১০:২৮:৫২ পিএম
যশোরে বিশ্ব মান দিবস পালিত : ৩ জেলায় ১১৩  মোবাইল কোর্ট ও ১৫৪ অভিযান পরিচালনা

নিজস্ব প্রতিবেদক: ‘অভিন্ন লক্ষ্য: উন্নত বিশ্ব, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি’-এই প্রতিপাদ্য সামনে রেখে যশোরে বিশ্ব মান দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর যৌথ উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় কালেক্টরেট সভা কক্ষ ‘অমিত্রাক্ষরে’ এই আলোচনা সভার আয়োজন করা হয়। সভাপতির বক্তব্যে বিএসটিআইয়ের উপপরিচালক প্রকৌশলী আসলাম শেখ জানান, বর্তমানে ৩২৮টি পণ্য বিএসটিআই লাইসেন্সের আওতাভুক্ত করা হয়েছে এবং এসব পণ্যের সঠিক মান নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি নিরলস কাজ করে যাচ্ছে। ২০২৫-২০২৬ অর্থবছরে যশোর, নড়াইল ও মাগুরা-এই তিন জেলায় ১১৩টি মোবাইল কোর্ট এবং বিএসটিআইয়ের নিজস্ব উদ্যোগে ১৫৪টি অভিযান পরিচালনা করে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ বলেন, “কাউকে ঠকিয়ে কখনো লাভবান হওয়া যায় না। আমরা অন্যকে ঠকানোর মাধ্যমে মূলত নিজেদেরই ঠকাচ্ছি। অন্যের হক নষ্ট করব না-নিজের মাঝে এই নৈতিকতা সৃষ্টি করতে হবে। মানুষের মাঝে নৈতিকতা ও দেশপ্রেম না থাকলে শুধু সভা-সেমিনার করে কোনো লাভ হবে না।” বিএসটিআইয়ের উপপরিচালক প্রকৌশলী আসলাম শেখের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম এবং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মিজানুর রহমান খান। সভায় আরও বক্তব্য রাখেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সাখাওয়াত হোসেন, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, হেলমেট আমদানিকারক সমিতির সাধারণ সম্পাদক সুজন দত্ত লাল্টু, ল্যাবরেটরির আশরাফুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ৬ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)