Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ফকিরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চালের ডিও বিতরণ

এখন সময়: শুক্রবার, ১৬ অক্টোবর , ২০২৬, ১১:৩৪:১৯ পিএম
ফকিরহাটে শারদীয় দুর্গাপূজা  উপলক্ষে চালের ডিও বিতরণ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় মন্দির কমিটির নেতৃবৃন্দদের হাতে চালের ডিও বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় ইউএনও কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান দুর্গাপূজা মন্ডপ কমিটির হাতে ৬০০ কেজি চালের ডিও প্রদান করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস এর পরিচালনায় এসময় উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, সমাজসেবা কমৃকর্তা সুব্রত বিশ্বাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার ৭০টি পূজা মণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে সরকারি ত্রাণ তহবিলের চালের বরাদ্দ পত্র (ডিও) তুলে দেওয়া হয়। প্রত্যেক পূজা মন্দিরের জন্য ছয়শত কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)