পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপজেলা বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন। ১৮ অক্টোবর রোববার মহাসপ্তমী পূজায় উপজেলার লস্কর, সোলাদানা, গড়ইখালীসহ বিভিন্ন ইউনিয়নের পূজা মন্দির পরিদর্শন করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। পাইকগাছার লস্কর ইউনিয়নে পূর্বখড়িয়া পূজা মন্দির পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক প্রাণ কৃষ্ণ দাশ, পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবুরাম মণ্ডল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পৌরসভা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি সন্তোষ সরকার, পূজা উদযাপন পরিষদের সদস্য প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান,সাংবাদিক বিভাসিন্ধু সরকার, পৌরসভা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি অখিল মণ্ডল, যুগ্ম সম্পাদক দিপঙ্কর মণ্ডল, গৌর মণ্ডল প্রমুখ।