কপিলমুনি (পাইকগাছা) প্রতিনিধি : পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক মোঃ: ফসিয়ার রহমানের মা বানু বিবি (৫৭) ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। নিজ বাড়িতে রোববার সকালে ইন্তেকাল করেন। তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কপিলমুনি সিটি প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। সমবেদনা জ্ঞাপনকারীরা হলেন, সভাপতি এম আজাদ হোসেন, কার্যকরী সহসভাপতি মোঃ রফিকুল ইসলাম খান, সহ-সভাপতি দীপ্ত বাংলা’র সম্পাদক জিএম এমদাদ, সাধারণ সম্পাদক পলাশ কর্মকার, কোষাধ্যক্ষ জগদীশ দে, সাংগঠনিক সম্পাদক পলাশ মজুমদার, দপ্তর সম্পাদক আব্দুল কুদ্দুস খান, প্রচার সম্পাদক জয় খান, নির্বাহী সদস্য অসীম রায়, আসাদুল মালী, জি এম রফিকুল ইসলাম, এম আজিজুর রহমান, আ: মজিদ গাজী প্রমুখ।