সিরাজুল ইসলাম, কেশবপুর : কেশবপুর উপজেলার মজিদপুর , বিদ্যানন্দকাটি ও হাসানপুর ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবুল হোসেন আজাদ। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দুর্গাপূজার মন্ডপ পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং উৎসবের আনন্দ সবার মধ্যে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান। গত রোববার, সোমবার ও মঙ্গলবার সকাল বিকেল থেকে রাত পর্যন্ত বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিক, মজিদপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও বায়সা ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদুর রহমান মিলন, ছাত্রদলের আহবায়ক আজিজুর রহমান আজিজসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মন্দির পরিচালনা কমিটির সদস্য, পূজারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এদিকে উপজেলা বিএনপির সহসভাপতি রেহেনা আজাদ উপজেলা মহিলা দলের সদস্যদের সাথে নিয়ে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।