কপিলমুনি (পাইকগাছা) প্রতিনিধি : কপিলমুনি সিটি প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের মাসিক সভা শুক্রবার সন্ধ্যা ৬ টায় ক্লাবের সভাপতি এম আজাদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পলাশ কর্মকারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় । সভায় বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ জগদীশ দে, সাংগঠনিক সম্পাদক পলাশ মজুমদার, নির্বাহী সদস্য অসীম রায়, সদস্য জিএম রফিকুল ইসলাম, মোঃ আজিজুর রহমান, আব্দুল মজিদ গাজী প্রমুখ । সভায় সর্বসম্মতিক্রমে সিটি প্রেসক্লাবের সহ-সভাপতি সাহিত্যিক জি এম এমদাদ রচিত সর্বশেষ গ্রন্থ ‘পারিজাত পাইকগাছা’ এর আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করার সিদ্ধান্ত গৃহীত হয়।